আপনার
পত্রিকার লোগো
আজকের পত্রিকাই-পেপার
ম্যাগাজিন
আর্কাইভসোশ্যাল মিডিয়াবাংলা কনভার্টার
সর্বশেষ সংবাদ
তীব্র শীতে বিপাকে জনজীবন, কাল থেকে বৃষ্টির আশঙ্কা|
নির্বাচনী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি|
বিশ্বকাপে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ|
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন প্রকল্পের অনুমোদন|
সোনায় রেকর্ড দাম বাড়ার পর ফের কমার আভাস|
তীব্র শীতে বিপাকে জনজীবন, কাল থেকে বৃষ্টির আশঙ্কা|
নির্বাচনী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি|
বিশ্বকাপে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ|
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন প্রকল্পের অনুমোদন|
সোনায় রেকর্ড দাম বাড়ার পর ফের কমার আভাস|
আপনারলোগো
  • প্রচ্ছদ
  • ই-পেপার
/News/খবর

এ সম্পর্কিত আরও খবর

চাকমা রানিকে সতর্ক করে চিঠি, জবাবে ব্যাখ্যা দাবি

চাকমা রানিকে সতর্ক করে চিঠি, জবাবে ব্যাখ্যা দাবি

চালুর আগেই জংয়ে গিলছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ!

চালুর আগেই জংয়ে গিলছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ!

জরিমানা দিয়েও ভেজাল পণ্য খাওয়াচ্ছে ‘ওয়েল ফুড’

জরিমানা দিয়েও ভেজাল পণ্য খাওয়াচ্ছে ‘ওয়েল ফুড’

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মনা হাটহাজারী থেকে গ্রেপ্তার,

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মনা হাটহাজারী থেকে গ্রেপ্তার,

রাউজানে ফের বিএনপি কর্মী খুন

রাউজানে ফের বিএনপি কর্মী খুন

রেলওয়ের সিসিএস দপ্তর ঢাকায় স্থানান্তরে সক্রিয় কুচক্রি মহল

রেলওয়ের সিসিএস দপ্তর ঢাকায় স্থানান্তরে সক্রিয় কুচক্রি মহল

News

চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা

২৬/৪/২০২৬
শেয়ার
চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা

ডিজেলের দাম বাড়ার প্রভাব সরাসরি পড়ল সড়কপথে যাত্রী পরিবহনে। প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়িয়ে নতুন হার নির্ধারণের পরই ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

রবিবার (২৬ এপৃল) এই তালিকা প্রকাশ করা হয়। তবে তালিকায় গত বৃহস্পতিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। 

এই হারে কালুরঘাট ব্রিজ থেকে চট্টগ্রাম নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। একই তালিকায় সর্বনিম্ন ১০ টাকা ভাড়ায় চকবাজার মসজিদ থেকে নিউমার্কেট পর্যন্ত যাতায়াত করা যাবে। কালুরঘাট ব্রিজ থেকে শরাফত পেট্রলপাম্প পর্যন্ত যেকোনো গন্তব্যেও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারিত হয়েছে।

চট্টগ্রাম নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮ দশমিক ৬ কিলোমিটার পথে সম্পূর্ণ যাত্রায় ভাড়া পড়বে ৪৭ টাকা। তবে এই রুটে নিউমার্কেট থেকে বাদামতলী পর্যন্ত সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ১০ টাকা। চট্টগ্রাম মহানগর থেকে বিভিন্ন উপজেলা ও জেলার পথে চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রেও একই হারে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

আন্তজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে ৫১ আসনের জন্য প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। তবে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য অনেক পরিবহন কোম্পানি বড় বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০-এ নামিয়ে চালায়, সে ক্ষেত্রে ভাড়া বাড়তি দিতে হবে। দূরপাল্লার পথে ফেরি ও সেতুর টোল থাকলে সেটিও ভাড়ার সঙ্গে যুক্ত হবে। 

চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সোনাপুর পর্যন্ত ১৪৭ কিলোমিটার পথে ৫১ আসনের বাসের ভাড়া ৩২৮ টাকা এবং ৪০ আসনের বাসে ৪১৮ টাকা দিতে হবে। চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত ১৫৪ কিলোমিটার দূরত্বে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪৩ টাকা, আর ৪০ আসনের বাসে তা ৪৩৭ টাকা।

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, এই রুটে টোল বাবদ অতিরিক্ত ৪৫০ টাকা যোগ হবে। কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। 

এ ভাড়া শুধুমাত্র ডিজেল চালিত পরিবহনের জন্য কার্যকর হবে। গ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। গ্যাসচালিত যানবাহনে আগের মতোই ভাড়া নিতে হবে। বেশি ভাড়া নেওয়া বা কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ট্রেন্ডিং:জাতীয় নিউজসর্বশেষ সংবাদবাংলাদেশ
শেয়ার করুন:

পূর্ববর্তী সংবাদ

চট্টগ্রাম এলএ শাখার আলী আযম কি আরেক জাবেদ আলী?

পরবর্তী সংবাদ

চুয়েটে পুরকৌশল বিভাগের এক্রেডিটেশন প্রক্রিয়া শুরু

সর্বশেষ সব খবর
Ad
বিজ্ঞাপন
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজপোর্টাল ডট কম।
সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া মোনতাহিন আহমেদ অপু
নিউজপোর্টাল মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নিউজপোর্টালগোপনীয়তার নীতিশর্তাবলিমন্তব্য প্রকাশের নীতিমালাবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস

ফোন : +৮৮ ০২ ৪৪৬১৭০০৩, +৮৮ ০২ ৪৪৬১৭০০৪ ।

ফ্যাক্স : +৮৮ ০২ ৪৪৬১৭০০২ । ই-মেইল: [email protected].

বিজ্ঞাপন বিভাগ: ফোন: +৮৮ ০২ ৪৪৬১৭০০৫, ০১৭৩০ ৩৯৩৪২৮ । ই-মেইল: [email protected].

সার্কুলেশন : ফোন: ০১৭৩০০৩৯৩৪৮৭ । নিউজপোর্টাল মিডিয়া লিমিটেডের একটি প্রকাশনা।

সোশ্যাল মিডিয়া

নিউজলেটার

নিউজপোর্টাল থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড
আইফোন

স্বত্ব © নিউজপোর্টাল মিডিয়া লিমিটেড ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।