ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপরই বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্দ সমর্থকরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন।











