স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।











