চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মামুন উদ্দিন ওরফে প্যারামাউন্ট মামুন (৩৭) কে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং নোয়াগাঁও ওয়ার্ডের মৃত সাকের মেম্বার বাড়ির নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার প্যারামাউন্ট মামুন রাঙ্গুনিয়া পৌরসভা ১নং নোয়াগাঁও ওয়ার্ডের মৃত সাকের আহমদের ছেলে। রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের একনিষ্ট নেতা জালাল উদ্দীনের ছোট ভাই।
এছাড়া তিনি রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও এস আলম গ্রুপ কর্তৃক প্রদত্ত ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়া পৌরসভার গোছরা বাজার শাখার এজেন্ট। রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালিতে প্যারামাউন্ট নামে তার একটি কুলিং কর্ণার রয়েছে। সে হিসেবে স্থানীয়দের কাছে তিনি প্যারামাউন্ট মামৃুন হিসেবে পরিচিত।











