মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে ইরানের চারটি ক্ষেপণাস্ত্র। এমনটাই দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।
আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সপ্তম ঘোষণায় এই হামলার কথা জানানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।











