ফুটপাত থেকে এক নারী ভিক্ষুককে সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এমন অভিযোগে অটোরিকশা চালককে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আদালতের বিচারক রবিবার (১৬ মার্চ) বিকেলে ওই আসামিকে কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।











