বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশজুড়ে দেখা যায় অবিশ্বাস্য এক উন্মাদনা। ব্রাজিল-আর্জেন্টিনা তর্কে মেতে ওঠে পুরো দেশ। যে দেশে এত উন্মাদনা, সেই দেশ কখনোই খেলতে পারেনি বিশ্বকাপে। বাংলাদেশ কোচ থমাস ডুলি এবার জানালেন বাংলাদেশ দলের বিশ্বকাপে পৌঁছানোর পরিকল্পনার কথা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ ও বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা বলেছেন ডুলি। তিনি বলছেন, এই দেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ তিনি। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনায় আমি বিস্মিত। এখানে বেশিরভাগ দর্শক ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে।










