বাংলাদেশ বিমানবাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে ‘জিএম ৪০৩এম’ আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী।
বুধবার (১৬ এপ্রিল) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই রাডার উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।











