বিপিএল নিলামের শুরু থেকেই নাঈমকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের সেই টানাটানিতে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম রয়্যালস। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে তারা।
গত আসরে প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন নাঈম।











