চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
শনিবার (১১ এপৃল) সকাল পৌনে ১০টার দিকে কমপ্লেক্স ভবনের নিচতলার একটি দোকানে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।


ঈশান প্রতিবেদক১১ এপৃল, ২০২৬, ৭:৪২ AMচিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
শনিবার (১১ এপৃল) সকাল পৌনে ১০টার দিকে কমপ্লেক্স ভবনের নিচতলার একটি দোকানে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি।
স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।







