চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (১ মার্চ) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম। তিনি বলেন, ‘নুরে আলম নুরু চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে।’











