চট্টগ্রামের হালিশহর পোর্ট কানেকটিং রোডের মুন্সিপাড়া এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই ভবনের নিচ তলায় প্লাস্টিকের গোডাউন রয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টায় পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।











