চট্টগ্রামে কানিজ ফাতেমা লিমা নামে এক নারী নেত্রীকে ধরে পুলিশে দিয়েছেন আরেক দল নারী। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ডাক বিভাগের একজন কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিপিওর সামনে থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।











