যুদ্ধের সময় সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার ইরানে হামলা করেছে।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রয়টার্স বলেছে, যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল। এ হামলাগুলোর খবর প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন :আসছে ভোগের বাজেট
দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল। সৌদি আরবকে লক্ষ্য করে হামলার জবাবে ইরানে এই পাল্টা হামলা করা হয়েছিল।
তবে এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।













