তথ্যপ্রযুক্তির এই যুগে সেলিব্রেটিরা তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের মতামত এবং ছবি প্রকাশ করে থাকেন। সে সব ছবিতে বিভিন্ন মন্তব্য করেন ভক্ত-অনুরাগীরা। এবার মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সরাসরি ইনবক্সে প্রেমের প্রস্তাব দিলেন একজন নেটিজেন।
যা স্বাভাবিকভাবে নেননি পিয়া। ইনবক্সে পাঠানো বার্তার স্ক্রিন শর্ট নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। ওই পোস্টে দেখা গেছে, অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীর কাছে তার ফোন নাম্বার দাবি করেছেন। তার এমন দাবির প্রেক্ষিতে পিয়া পুলিশের নাম্বার পাঠিয়েছেন।











