ছোট একটি টক ফল। ফলটির নাম অরবড়ই। চোখে ভেসে উঠলেই জিভে পানি চলে আসে। মধ্য দুপুরে পাড়া-মহল্লায় এক সঙ্গে অনেকে ভর্তা বানিয়ে খায়। আমাদের দেশের প্রায় গ্রামেই রয়েছে অরবড়ই গাছ। ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা হয় না। এর ফলন খুব বেশি হয়। যখন ধরে তখন গাছের ছোট ডালপালা থেকে শুরু করে সর্বত্র ফল দেখা যায়। প্রতি কেজি অড়বরই বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকা। স্থানভেদে দাম উঠানামাও করে।
বিশ্বের বহু দেশে শোভাবর্ধক গাছ হিসেবে রোপণ করা হয়ে থাকে। এলাকাভেদে ফলটির রয়েছে নানা রকম নাম। ফলসা, নলতা, ফরফরি, নইল, নোয়েল, নোয়াল, রয়েল, হরিফল, আলবরই, অরবরি নামেও ফলটি পরিচিত। ইংরেজি নামটাও বেশ সুন্দর ঝঃধৎ মড়ড়ংবনবৎৎু। বৈজ্ঞানিক নামটাও বৈচিত্র্যময় ফলের নাম অরবড়ই। ফলের ব্যাস শূন্য দশমিক ৫ থেকে ১ সেন্টিমিটার পর্যন্ত। অরবড়ইয়ের আদি নিবাস মাদাগাস্কার।
অরবড়ই গাছের আকার মাঝারি ধরনের। ছাল কিছুটা রুক্ষ। পাতা সরল। পুষ্পবিন্যাস পার্শ্ববর্তী ও গুচ্ছবদ্ধ। ফুল একলিঙ্গী ও সহবাসী। অর্থাৎ স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। একই ডালে জন্মে। ফুলের রং স্বর্ণলতার মতো। গাছের শাখা ও কাণ্ড সর্বত্রই থোকায় থোকায় ফুল আসে এবং ফল ধরে। ফল গোলাকার। ফলের ত্বক খাঁজকাটা থাকে। পাকলে হালকা হলুদ রং ধারণ করে। ফল রসে পরিপূর্ণ এবং স্বাদে বেশ টক। সাধারণত মার্চ-এপ্রিল মাসে ফুল ফোটে। ফল পাকে মে-জুন মাসে। কোনো কোনো গাছ প্রায় সারা বছরই ফল ধরে।











