Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
বেচা-কেনা.com
ই-পেপার
প্রেস রিলিজ
ফেসবুক পেজসমূহ
  • Dainik Ishan | দৈনিক ঈশান
  • দৈনিক ঈশান | Dainik Ishan
  • Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan
XLinkedIn@MessengerWhatsAppInstagramTelegramYouTube

    রাবিপ্রবিসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

    নিউজটি পড়েছেন: 156
    363
    রাবিপ্রবিসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
    ফলো করুনFacebookদৈনিক ঈশান ফেসবুকWhatsAppদৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessengerদৈনিক ঈশান মেসেঞ্জারYoutubeদৈনিক ঈশান ইউটিউব
    Google News Follow
    ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
    Google News Follow
    অ
    Dainik Ishanঈশান প্রতিবেদক১৫ মে, ২০২৬, ৮:১৮ AM
    Dainik Ishan

    ঈশান প্রতিবেদক

    অনলাইন সংস্করণ

    ১৫ মে, ২০২৬, ৮:১৮ AM

    নিউজটি পড়েছেন: 156
    শেয়ার৩৬৩
    এ সম্পর্কিত আরও খবর
    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    আসছে ভোগের বাজেট

    আসছে ভোগের বাজেট

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

    রাবিপ্রবিসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাবিপ্রবির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী।

    বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় প্রথমে ১২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দিলেও পরে একটি আদেশ বাতিল করে বলে জানান মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ।

    আরও পড়ুন :সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জয়নুল আবেদিন সিদ্দিকীকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

    জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শর্তসমূহ হলো– ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে, উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

    আরও পড়ুন :আসছে ভোগের বাজেট

    এছাড়া নতুন উপাচার্য নিয়োগ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    নতুন উপাচার্যরা হলেন- বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক বিশ্ববিদ্যালয়টির ষোড়শ উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করিম। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য। ‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন অর রশিদ।

    আরও পড়ুন :যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

    ঈশান/প্রবি/খম
    ● ট্রেন্ডিং:রাবিপ্রবিশিক্ষা
    Google News

    দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    ‹ আগের নিউজতিন মাসের মাথায় পদ হারালেন পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানপরের নিউজ ›ভাল আর হইলো না চট্টগ্রাম বিআরটিএর মাসুদ আলম!

    মন্তব্য করুন

    আরও পড়ুন

    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    আসছে ভোগের বাজেট

    আসছে ভোগের বাজেট

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    টানাপোড়েন শেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২৩ মে

    টানাপোড়েন শেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২৩ মে

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র-এনসিপি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র-এনসিপি

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    সপ্তাহের সেরা খবর
    ১

    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ১৫৩ বার পড়া হয়েছে
    ২

    আসছে ভোগের বাজেট

    ৩৬২ বার পড়া হয়েছে
    ৩

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    ৩৫৪ বার পড়া হয়েছে
    ৪

    টানাপোড়েন শেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২৩ মে

    ৩৫১ বার পড়া হয়েছে
    ৫

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    ৩৩৩ বার পড়া হয়েছে
    ৬

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র-এনসিপি

    ৩৫৪ বার পড়া হয়েছে
    ৭

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    ২৫১ বার পড়া হয়েছে
    ৮

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    ৩৪৮ বার পড়া হয়েছে
    ৯

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    ২৫০ বার পড়া হয়েছে
    ১০

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    ২৭৮ বার পড়া হয়েছে
    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    ১

    সোনাইমুড়ীতে এসডিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ২

    আসছে ভোগের বাজেট

    ৩

    যুদ্ধের মধ্যেও ইরানে হাজার দম্পতির গণবিবাহ

    ৪

    টানাপোড়েন শেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২৩ মে

    ৫

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    ৬

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র-এনসিপি

    ৭

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    ৮

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    ৯

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    ১০

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০