আপনার
পত্রিকার লোগো
আজকের পত্রিকাই-পেপার
ম্যাগাজিন
আর্কাইভসোশ্যাল মিডিয়াবাংলা কনভার্টার
সর্বশেষ সংবাদ
তীব্র শীতে বিপাকে জনজীবন, কাল থেকে বৃষ্টির আশঙ্কা|
নির্বাচনী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি|
বিশ্বকাপে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ|
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন প্রকল্পের অনুমোদন|
সোনায় রেকর্ড দাম বাড়ার পর ফের কমার আভাস|
তীব্র শীতে বিপাকে জনজীবন, কাল থেকে বৃষ্টির আশঙ্কা|
নির্বাচনী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি|
বিশ্বকাপে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ|
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন প্রকল্পের অনুমোদন|
সোনায় রেকর্ড দাম বাড়ার পর ফের কমার আভাস|
আপনারলোগো
  • প্রচ্ছদ
  • ই-পেপার
/News/খবর

এ সম্পর্কিত আরও খবর

চালুর আগেই জংয়ে গিলছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ!

চালুর আগেই জংয়ে গিলছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ!

জরিমানা দিয়েও ভেজাল পণ্য খাওয়াচ্ছে ‘ওয়েল ফুড’

জরিমানা দিয়েও ভেজাল পণ্য খাওয়াচ্ছে ‘ওয়েল ফুড’

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মনা হাটহাজারী থেকে গ্রেপ্তার,

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মনা হাটহাজারী থেকে গ্রেপ্তার,

রাউজানে ফের বিএনপি কর্মী খুন

রাউজানে ফের বিএনপি কর্মী খুন

চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা

চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা

রেলওয়ের সিসিএস দপ্তর ঢাকায় স্থানান্তরে সক্রিয় কুচক্রি মহল

রেলওয়ের সিসিএস দপ্তর ঢাকায় স্থানান্তরে সক্রিয় কুচক্রি মহল

News

চাকমা রানিকে সতর্ক করে চিঠি, জবাবে ব্যাখ্যা দাবি

২৯/৪/২০২৬
শেয়ার
চাকমা রানিকে সতর্ক করে চিঠি, জবাবে ব্যাখ্যা দাবি

আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় ওয়াংজার স্ত্রী ও অধিকারকর্মী ইয়ান ইয়ানের বিরুদ্ধে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে। 

গত ৬ এপৃল রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী রানি ইয়ান ইয়ানকে এই চিঠি প্রেরণ করেন। চিঠিতে অভিযোগ করা হয়, তার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ২৫ এপৃল শনিবার ইয়ান ইয়ান তার আইনজীবী সারা হোসেনের মাধ্যমে এই চিঠির লিখিত জবাব দিয়েছেন। 

তিনি বলেছেন, তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। চিঠির জবাবে তিনি এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং একই সঙ্গে চিঠিটি অবিলম্বে প্রত্যাহার বা বাতিলের আহ্বান জানিয়েছেন।

২৯ এপৃল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির ডিসি নাজমা আশরাফী। তিনি জানান, বক্তব্য দেওয়া ও কার্যক্রম পরিচালনার সময় দেশের আইনকানুন সঠিকভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করতে চাকমা রানিকে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশেই তিনি এই চিঠি পাঠিয়েছেন। চিঠির রেফারেন্সে যার উল্লেখ রয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখাটি তদারকি করেন উপসচিব কে এম ইয়াসির আরাফাত। তিনি জানান, চিঠিতে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, মূলত সেগুলোর ভিত্তিতেই রাঙামাটির ডিসিকে এই চিঠি পাঠাতে বলা হয়েছিল।

চিঠিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে ইয়ান ইয়ান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পাহাড়ি সংগঠনের সদস্যদের একত্র করে প্রোপাগান্ডা ছড়ানোয় জড়িত। এ ছাড়া তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গেও জড়িত।

চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের কার্যকলাপ এ অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কোনও বক্তব্য দেওয়ার বা কার্যক্রম পরিচালনার সময় দেশের প্রচলিত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে।

ট্রেন্ডিং:জাতীয় নিউজসর্বশেষ সংবাদবাংলাদেশ
শেয়ার করুন:

পরবর্তী সংবাদ

নতুন তফসিলে সরাসরি নির্বাচনের নির্দেশনা

সর্বশেষ সব খবর
Ad
বিজ্ঞাপন
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজপোর্টাল ডট কম।
সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া মোনতাহিন আহমেদ অপু
নিউজপোর্টাল মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নিউজপোর্টালগোপনীয়তার নীতিশর্তাবলিমন্তব্য প্রকাশের নীতিমালাবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস

ফোন : +৮৮ ০২ ৪৪৬১৭০০৩, +৮৮ ০২ ৪৪৬১৭০০৪ ।

ফ্যাক্স : +৮৮ ০২ ৪৪৬১৭০০২ । ই-মেইল: [email protected].

বিজ্ঞাপন বিভাগ: ফোন: +৮৮ ০২ ৪৪৬১৭০০৫, ০১৭৩০ ৩৯৩৪২৮ । ই-মেইল: [email protected].

সার্কুলেশন : ফোন: ০১৭৩০০৩৯৩৪৮৭ । নিউজপোর্টাল মিডিয়া লিমিটেডের একটি প্রকাশনা।

সোশ্যাল মিডিয়া

নিউজলেটার

নিউজপোর্টাল থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড
আইফোন

স্বত্ব © নিউজপোর্টাল মিডিয়া লিমিটেড ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।