সর্বশেষ সংবাদ
তীব্র শীতে বিপাকে জনজীবন, কাল থেকে বৃষ্টির আশঙ্কা|
নির্বাচনী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি|
বিশ্বকাপে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ|
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন প্রকল্পের অনুমোদন|
সোনায় রেকর্ড দাম বাড়ার পর ফের কমার আভাস|

নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য

27 এপ্রিল 2026, 03:19 অপরাহ্ন
শেয়ার করুন:

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী জয়া আহসান। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা।

জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’ 

মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’