সিএনএনসহ মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প, দাবি করলেন ইরান হামলা ‘সফল’

সিএনএনসহ মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প, দাবি করলেন ইরান হামলা ‘সফল’
Trump demands ignored.
Dainik Ishanঈশান/প্রবি২১ এপৃল, ২০২৬, ৬:৪৮ AM

সিএনএনসহ মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

ইরান যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনসহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করে তিনি দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল একটি চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ। অর্থাৎ, এই অভিযানে ইরানকে পুরোপুরি তছনছ করে দেওয়া হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, তারা এ সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ক্ষতি’ বা ‘পরাজয়’ হিসেবে চিত্রায়িত করছে।

ঈশান/প্রবি
● ট্রেন্ডিং:ইরান যুদ্ধ

মন্তব্য করুন